স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৪)। ইরাম আইএইউবি এবং অপু ইউআইইউ-এর সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ বলেন, ‘ওরা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় তাঁদের মোটরসাইকেলটির সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে অপুকে এবং তার কিছুক্ষণ পরে ইরামকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, তাঁদের দুজনের বাসা চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি করপোরেশনের গাড়িটি আটক রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে স্ট্রিমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আহসান উদ্দিন সামি আজ সকাল পৌনে ১০টায় স্ট্রিমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে করপোরেশনের ময়লা পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলাও হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে