স্ট্রিম সংবাদদাতা

ঘড়িতে তখন দুপুর ঠিক ১২টা। ধীরে ধীরে ভোটকেন্দ্রের দিকে এগোলেন ষাটোর্ধ্ব নুরজাহান বেগম। বহু নির্বাচনের সাক্ষী এই নারী ভোটার এবারও ভোট দিতে এসেছিলেন বিশ্বাস নিয়েই। কিন্তু বুথে ঢুকতেই পোলিং অফিসার তাঁকে বলেন, ‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’
বুথ থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বেগম বলেন, ‘এত বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইল না। এবার বলে মোক ভোট আরেক জনে দিছে। মুই তো নিজেই দিবার আসনু।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থাকি দেখতেছি, কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেওয়া হয়ে গেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক।’
আরেক ভোটার রহিমা খাতুনের বলেন, ‘ভোট দিতে আইসা যদি শুনি ভোট হয়ে গেছে, তাহলে হামরা কই যামো? এটা তো হামার অধিকার।’
জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মনছুর হোসেন বলেন, ‘পোলিং এজেন্টদের কারণে এমনটি হয়েছে। তারা ভোটারকে শনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করছি যাতে এমনটা না হয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনার পর কেন্দ্রটিতে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় পুরো জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় ভোট কেনার অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৮ মিনিট আগে
সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে