স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে এক বিচারক দম্পতির বাসার জানালার গ্রিল কেটে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ।
ভুক্তভোগী আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহের সিভিল জজ। তাঁর স্ত্রী নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জের সিভিল জজ হিসেবে কর্মরত। পৌর শহরের আমলাপাড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় ৭ মাস ধরে ভাড়া থাকেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে ভাড়া বাসা থেকে বের হন সাকিল। এ সময় বাসায় কেউ ছিল না। চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
আহমাদুল কবির সাকিল বলেন, ‘রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজা না খুললে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঢুকে দেখি, জানালার গ্রিল কাটা, ঘর তছনছ এবং আলমারি-ড্রয়ারের জিনিসপত্র এলোমেলো। তখন বুঝতে পারি, বাসায় চুরি হয়েছে।’
ভবনের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার তিনতলা ভবনে পাঁচটি ইউনিট রয়েছে। এ বাসায় আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সিসিটিভি বিকল করে দুর্বৃত্তরা চুরি করেছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বিচারক-দম্পতির ভাড়াবাসায় গ্রিল কেটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি জিটি হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে