স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ১০ জন শিক্ষার্থী রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের বিনোদপুর এলাকায় ডেকে নিয়ে তথাকথিত ম্যানার শেখানোর নামে নানা ধরনের অপমানজনক ও হয়রানিমূলক আচরণ করা হতো। তাদের দিয়ে বারবার নিজের পরিচয় দেওয়া, বিকৃতভাবে কবিতা ও গান উপস্থাপন, ব্যক্তিগত চ্যাট বা কথোপকথন দেখানো, অশালীন ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি পরিবারের সদস্যদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া সিনিয়রদের নির্দেশ অমান্য করলে ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগে আরও বলা হয়, গত নভেম্বরে বিভাগে এক শিক্ষককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে নতুন শিক্ষার্থীদের জোর করে অংশগ্রহণে বাধ্য করা হয়। এতে অস্বীকৃতি জানালে পুরো ব্যাচকে বয়কট করার হুমকি দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক এক ঘটনায় শনিবার বিনোদপুর এলাকায় ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তিনি সেখানে উপস্থিত না হলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন রোববার একটি মিথ্যা নোটিশ দেখিয়ে ভুক্তভোগীদের ক্যাম্পাসে এনে সিনিয়রদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযুক্তদের তালিকায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানভীরুল ইসলাম ইমন, আফতাব ইমন, সজিব রহমান, অলি আহমেদ, রিওয়ান খান, তাসিবুল ফাহাদ, মাহফুজুল ইসলাম নয়ন, ফরহাদ রেজা ইমন; ২০২১-২২ শিক্ষাবর্ষের নাফিউল ইসলাম অনিক এবং সহপাঠী নোমায়েত ইসলাম মারুফের নাম রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাফিউল ইসলাম অনিক বলেন, ‘র্যাগিংয়ের কোনো ঘটনা আমার জানা নেই।’
তাসিবুল ফাহাদ বলেন, ‘নবীনবরণ উপলক্ষে জুনিয়র-সিনিয়রদের মধ্যে আলোচনা হয়েছে, র্যাগিংয়ের কোনো বিষয় ঘটেনি।’
বিভাগের সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।
৩ ঘণ্টা আগে
দোকান থেকে খাবার কেনার সময় অধিকাংশ মানুষই প্যাকেটের গায়ে লেখা তথ্য গুরুত্ব দিয়ে দেখেন না। ফলে খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বি আছে কি না, তা অনেকেরই অজানা থেকে যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পঞ্চম সুফিয়া কামাল স্মারক বিতর্কে’ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। শনিবার (৯) মে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় জগন্নাথ হলের তার্কিক সংগঠন বিজয়ী হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনের বিতর্ক প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
৪ ঘণ্টা আগে