সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, ফের বন্ধ এক্সিলারেটেরটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২১: ৩৮
এলএনজি টার্মিনাল। সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মজুত ফুরিয়ে যাওয়া এবং উত্তাল সাগরের কারণে কার্গো ভিড়তে না পারায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য দুটি এফএসআরইউই রয়েছে কক্সবাজারের মহেশখালীতে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা দিনে ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট।

এর মধ্যে গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যায়। এতে সরবরাহ কমে দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। এরপর ৫ আগস্ট রাতে একটি বয়লার চালু করে আংশিকভাবে এখান থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে দিনে প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেও সংকট কাটেনি। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল সামিটের টার্মিনাল বন্ধ হয়ে যায়।

এদিকে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) একটি সূত্র জানিয়েছে, আজ বিকেল ৪টার দিকে এক্সিলারেট এনার্জি থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাত ৯টার দিকে এটি চালু হতে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত