স্ট্রিম প্রতিবেদক

অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হন দীপেন দেওয়ান। পরে তাঁকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ আবশ্যক বলে মনে করছি।
১৯৬৩ সালে পার্বত্য জেলা রাঙামাটির ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তাঁর বাবা প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
দীপেন দেওয়ানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু ছাত্রজীবনেই। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক ছিলেন তিনি। পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক এবং দীর্ঘদিন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ৭ম বিসিএস (জুডিশিয়াল) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দিয়ে দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে সিনিয়র যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে পুরোপুরি যোগ দেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে