স্ট্রিম প্রতিবেদক

জনগণ সংবিধানের ঊর্ধ্বে এবং তাদের রক্তে অর্জিত বিপ্লবের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক মানববন্ধনে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।
শহিদুল আলম সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা সংবিধানের কথা বলছেন, কিন্তু সংবিধানে অনেক কিছু নেই। সেখানে গণঅভ্যুত্থান, বিপ্লব বা প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার কথা নেই। কিন্তু আমরা সেগুলো মেনে নিয়েছি কারণ জনগণ রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা একটি ভিন্ন বাংলাদেশ চায়।’
বর্তমান সরকার জনগণের রায়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে শহিদুল আলম প্রশ্ন তোলেন, ‘যদি আপনারা সেই রায় গ্রহণ করতে পারেন, তবে জনগণের অন্য দাবিগুলো গ্রহণ করছেন না কেন? আপনারা যদি সত্যিই বিশ্বাস করেন জনগণ সবার উপরে, এমনকি সংবিধানেরও উপরে, তাহলে জনগণের রায়কে উপেক্ষা করার সুযোগ কারো নেই।’
সাবেক স্বৈরাচারী শাসনের উদাহরণ টেনে শহিদুল আলম বলেন, ‘স্বৈরাচার কেন এতদিন টিকে ছিল? কারণ সে জনগণের রায়কে উপেক্ষা করেছে। তার সৈন্য ছিল, লোকবল ছিল, টাকা ছিল। কিন্তু জনগণ আপনাদের ক্ষমতায় এনেছে এই বিশ্বাসে যে আপনারা স্বৈরাচারের চেয়ে ভিন্ন হবেন। আপনাদের সামনে সুযোগ এসেছে নিজেদের ভিন্ন প্রমাণ করার।’
বিভিন্ন আইনি জটিলতা নিয়ে সরকারের আলোচনার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এখন ‘ই-কার’ না ‘আ-কার’, ‘হ্রস্ব উ-কার’ না ‘দীর্ঘ উ-কার’—এসব ছোটখাটো ব্যাকরণগত বিষয় নিয়ে তর্ক করার সময় নয়। এখন সময় আপনারা জনগণের সঙ্গে আছেন তা প্রমাণ করার।’

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে