স্ট্রিম প্রতিবেদক

২০২৫-২৬ করবর্ষের ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নির্দিষ্ট সময়ে রিটার্ন দিতে ব্যর্থ হলে জরিমানা ও অতিরিক্ত কর এড়াতে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন করদাতারা।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার অধিকাংশ করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ই-রিটার্ন সিস্টেমে এ পর্যন্ত ৫০ লাখের বেশি নিবন্ধন হয়েছে এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানিয়েছে, কোনো করদাতা আজ রাত ১২টার মধ্যে রিটার্ন দিতে না পারলে যৌক্তিক কারণ দেখিয়ে অনলাইনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় পেতে পারেন। কর কমিশনার এই সময় অনুমোদন করবেন। করদাতারা ই-রিটার্ন সিস্টেমের ‘Time Extension’ মেন্যু ব্যবহার করে সহজেই এই আবেদন করতে পারবেন। এমনকি যারা এখনো নিবন্ধন করেননি, তারাও দ্রুত নিবন্ধন সম্পন্ন করে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। এনবিআর জরিমানা এড়াতে দ্রুত রিটার্ন দাখিল বা বর্ধিত আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে