স্ট্রিম প্রতিবেদক

ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি পরিবার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ শনিবার (৩১ মে) সকালে সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো রদিন ত্রিপুরা, দজেন ত্রিপুরা, অলি বসন ত্রিপুরা, রনিল কান্তি ত্রিপুরা ও মুহিন ত্রিপুরার পরিবার।
স্থানীয় যুবক নলেন কান্তি ত্রিপুরা জানান, শনিবার সকালে সাড়ে ৯টার দিকে প্রচুর বৃষ্টি ও বাতাসে আমাদের পাড়ার পাঁচটি পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে কারো বাড়ি ছাউনি ভেঙে পড়েছে, কারও পুরো বাড়ি ধসে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরে থাকা জিনিসপত্র, ধান নষ্ট হয়ে গেছে।
নলেন আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই গরিব জুমচাষি। অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি ভেঙে গেলো তাঁদের জন্য একটু সহযোগিতা দরকার।
এ দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, এ ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি। খোঁজখবর নিয়ে যতটুকু পারা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের ঘরগুলো মূলত বাঁশ দিয়ে মাচাং করে তৈরি করেন, যার কারণে এই ঘটনা ঘটতে পারে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে