স্ট্রিম প্রতিবেদক

অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার এভিডেন্সারি লেভেল ২ থেকে ১-এ উন্নীত করেছে। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া আরও সহজ হবে। এ খবরে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। গত বছর থেকে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজারে। এর আগে এই সংখ্যা ছিল দুই হাজার থেকে আড়াই হাজার।
লেভেল-১ মানে কী
শাহেদা হায়ার এডুকেশন কনসালটেন্সির ম্যানেজার আনিকা ইশরাত স্ট্রিমকে জানান, এখন ভিসা আবেদন প্রক্রিয়া অনেক সহজ হবে। লেভেল-২ বা লেভেল-৩–এ প্রচুর নথি জমা দিতে হতো। যেমন, বাবা-মা স্পন্সর করলে ট্যাক্স রিটার্ন দিতে হতো। অর্থের উৎসও প্রমাণ করতে হতো। এখন আর তা বাধ্যতামূলক নয়।
তবে তিনি বলেন, প্রয়োজনীয় আর্থিক কাগজপত্র হাতের কাছে রাখা জরুরি। প্রয়োজনে তা চাইতে পারে। তার মতে, ইতিমধ্যেই তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিসা সাফল্যের হার ৯৮ শতাংশ। এবার তা আরও বাড়বে। এখন শুধু ভর্তি নিশ্চয়নপত্র থাকলেই আবেদন করা সম্ভব।
তিনি আরও বলেন, লেভেল-১ পাওয়া মানে অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আরও আন্তরিক ও নিয়ম-অনুগত হিসেবে দেখছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই মর্যাদা প্রতি বছর পর্যালোচনা করা হয়। তাই অপব্যবহার হলে তা পরিবর্তিত হতে পারে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, ডকুমেন্টারি এভিডেন্স লিস্টে দেখা গেছে—বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক সক্ষমতা ও ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণের শর্ত বাদ দেওয়া হয়েছে। কিন্তু লেভেল-২ দেশের তালিকায় থাকা ভারতীয় শিক্ষার্থীদের জন্য শর্ত বহাল আছে।
বাংলাদেশের জন্য মাইলফলক
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভিসা ফলাফলের ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৫-এর এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে। এটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এই প্রথম বাংলাদেশ লেভেল-১ মর্যাদা পেল। বার্তার পর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি এজেন্সি ও কনসালটেন্সিকে আপডেট জানিয়েছে।
এডিথ কওয়ান ইউনিভার্সিটি এক বার্তায় বলেছে, ‘সুসংবাদ – আমরা এখন এভিডেন্স লেভেল-১! যত বেশি সম্ভব আবেদন পাঠান, এটাই উপযুক্ত সময়।’
উল্লেখযোগ্য যে, ভারতকেও লেভেল-৩ থেকে লেভেল-২–এ উন্নীত করা হয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে