স্ট্রিম প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের শহরের বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের সভাকক্ষে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের শ্রম, কর্মস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, দেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত হিসেবে চা-শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না, বরং শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সরকার সচেষ্ট। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে, তখন আনুপাতিক হারে চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হবে এবং নিলামে চায়ের দাম বাড়ানোর লক্ষ্যে চা বোর্ডের সঙ্গে আলোচনা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহসভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা-শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা-শ্রমিক নারীনেত্রী গীতা রানী কানু প্রমুখ।
বক্তব্যে চা-শ্রমিকরা তাঁদের জীবনের নানা সমস্যা, মজুরি, চিকিৎসা, শিক্ষা, পানি ও স্যানিটেশন সংকটের কথা জানান।
এ সময় চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিও সভায় ওঠে। শ্রমিকরা চান যে তাঁদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হোক এবং শ্রমিক স্বার্থে সংগঠন আরও সক্রিয় হোক।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে