স্ট্রিম প্রতিবেদক

দেশের ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করতে প্রযুক্তিভিত্তিক সেবা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন-বিষয়ক অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মশালা’য় এই আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি অধিগ্রহণ দেশের উন্নয়ন অভিযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। সরকার এখন আর অ্যাডহক ভিত্তিতে কাজ করতে চায় না; বরং নিয়মভিত্তিক ও ডিজিটাল ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেম গড়ে তুলছে।’ স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ঘোষণা দেন, এখন থেকে ক্ষতিপূরণের অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, জমির তথ্য ডিজিটালাইজেশন ও ‘সেকেন্ড জেনারেশন মিউটেশন’ চালুর মাধ্যমে মালিকানা দ্রুত হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট শ্রী কুমার কাদিমাল্লা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, আধুনিক ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়িত হলে জিডিপিতে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার অবদান রাখা সম্ভব।
সভায় নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) উপস্থাপন করা হয়, যার আওতায় সময়াবদ্ধ প্রক্রিয়া, অটোমেটেড ডেটাবেস এবং জমি অধিগ্রহণের আগেই ক্ষতিপূরণ প্রদানের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যেকোনো উন্নয়ন পরিকল্পনার আগে ‘ল্যান্ড জোনিং ম্যাপ’ দেখা বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছেন সিনিয়র সচিব। সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি ডং কিউ কোয়াক ও মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪১ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে