স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন এবং সংলগ্ন সাততলা পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকেও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন নির্বাপনে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না করলেও ফায়ার ফাইটাররা জানিয়েছেন, আগুন পুরোপুরি না নিভলেও আর ছড়ানোর আশঙ্কা নেই। এদিকে এ ঘটনার পর নিখোঁজদের খোঁজে ভবনটির সামনে ভিড় করছেন স্বজনরা।
অবশ্য ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিতে কাউকে ঢুকতে দিচ্ছেন না। হ্যান্ড মাইকে ফায়ার সার্ভিসের কর্মীরা বারবার ঘোষণা দিয়ে বলছেন, এখানে ব্লিচিং পুড়ে এক ধরনের গ্যাস তৈরি হয়েছে। সেই গ্যাস মানুষের ভেতরে গেলে ফুসফুসে আঘাত করে। যা আমাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। আমরা যারা ফায়ারফাইটার, তারা অবসরে গেলে বেশিদিন বাঁচতে পারি না। কারণ এইসব গ্যাস আমাদের ভেতরে ইনহেল হতে হতে আমাদের ফুসফুস নষ্ট হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির কন্ট্রোল রুম থেকে সকালে দেওয়া তথ্যেও এই সংখ্যাই জানানো হয়েছে। যদিও নিখোঁজদের স্বজনরা দাবি করছেন, এই সংখ্যাটি আরও বেশি হবে।
সকাল থেকেই ভবনটির সামনে ভিড় করছেন অনেক নিখোঁজের স্বজন। এমনই একজন লালমনিরহাটের আব্দুল কাইয়ুম। তিনি তার শ্যালিকা মৌসুমী আক্তারের খোঁজে গতকাল থেকেই সেখানে অবস্থান করছেন। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানকার তিনতলায় কাজ করছিলেন মৌসুমী আক্তার। তার বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। কাইয়ুমের দাবি, অগ্নিকাণ্ডের সময় তিন তলার ওই ফ্লোরটি তালাবন্দি ছিল।
এদিকে স্বজনদের খোঁজ নিতে এসে হয়রানির অভিযোগ করেছেন আব্দুল কাইয়ুম। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা গতকাল থেকে বোনের খোঁজ করছি। থানাতে জিডিও নিচ্ছে না। থানার লোকেরা একবার বলে হাসপাতালে যান, একবার বলে স্পটে যান।’

হাসপাতালে গিয়েছিলেন কি না জানতে চাইলে বলেন, ‘গিয়েছি ভাই। কিন্তু এখনো কোনো খোঁজ নাই। এখানে আবার আসলাম এখন। কেউ সহযোগিতা করছে না আমাদের।’
ভাইবোনদের মধ্যে সবার ছোট মৌসুমি আক্তার। মাত্র দুই মাস হলো সেখানে কাজ শুরু করেছেন তিনি। তার ইচ্ছে ছিল কলেজে ভর্তি হওয়ার। কিন্তু অগ্নিকাণ্ডের পর এখন তাঁর কোনো খোঁজই মিলছে না। আব্দুল কাইয়ুম বলেন, ‘সে যখন এখানে কাজ শুরু করলো, তখনই আমরা বলেছিলাম, তালা দিয়ে রাখা থাকে কেন? এমন জায়গায় কাজ করার দরকার নাই। কিন্তু ও আমাদের কথা শুনল না। তখন বলেছিল, কিছুদিন করি। এরপরে আবার চেঞ্জ করব।’

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে