স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও ধর্ষণচেষ্টা করে অভিযুক্ত আল আমিন (৩৭)।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে আল আমিনকে অভিযুক্ত করে গফরগাঁও থানায় অভিযোগ করেন। আল আমিন পেশায় মুদিদোকানি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। এ সময় খাবারের প্রলোভনে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে অভিযুক্ত। এরপর বিভিন্ন সময় আল আমিন ভিডিও সামাজিক মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার হুমকি দিত।
গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথ আটকে আল আমিন ওই মাদ্রাসা ছাত্রীকে টানাটানি করে। পরে ওই মাদ্রাসাছাত্রী দৌড়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে