স্ট্রিম সংবাদদাতা

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলকারীরা। এই দাবিতে চলা কর্মসূচির দ্বাদশতম দিনে শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে বরিশাল শহর ও মহাসড়কে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ ও কনটেন্ট ক্রিয়েটররা যোগ দেন। তাঁদেরও স্বাস্থ্যখাত সংস্কারের বিভিন্ন শ্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
শুক্রবার নথুল্লাবাদ মহাসড়কেই জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনকর্মীরা। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন। এ দিন বেলা ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা সড়ক দখল করেছিলেন।
আন্দোলনকারীদের একজন সাব্বির হোসেন বলেন, ‘সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না। সেখানে গেলে তাদের নানা উপায়ে হয়রানি করা হয়। ডাক্তাররা স্লিপ ধরিয়ে দেন, যেন তাঁদের পরিচালিত ক্লিনিকে রোগীরা যান। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম অকেজো করে রাখা হয়। অ্যাম্বুলেন্স সেবা পান না। অথচ হাসপাতালের চিকিৎসক, কর্মচারীদের বেতন হয় জনগণের টাকায়। পুরো হাসপাতাল চলে জনগণের টাকায় অথচ সেখানে জনগণ সেবা পান না।
সাব্বির বলেন, ‘আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো আশ্বাসে নয়, জনগণের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আন্দোলনরত আরেক কর্মী ফয়সাল হোসেন বলেন, ‘আন্দোলনের কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই আন্দোলন শুধু আমাদের জন্য না, এই অঞ্চলের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, তাই সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেছে।’
সংগঠক মহিউদ্দিন রণি বলেন, ‘কোনো আশ্বাসে কাজ হবে না, স্বাস্থ্য উপদেষ্টার নিজে এসে চিকিৎসা খাতের সমস্যার সমাধান করতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাউকে হেলাফেলা করতে দেওয়া হবে না। যতক্ষণে আমাদের দাবি আদায় না হবে, স্বাস্থ্যখাতের সংস্কার না হবে, ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না।’
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, ‘নথুল্লাবাদ এলাকায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা উপস্থিত রয়েছি। জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকর্মীদের বিবেচনা করার অনুরোধ করেছি।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে