স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় র্যাবের আরও তিন সদস্য গুরুতর আহত হন।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমাবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম র্যাব-৭-এর ৪৩ জনের একটি দল সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। মেজর জালিস মাহুমুদ খান এর নেতৃত্বে ছিলেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক চার থেজে পাঁচ শ দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
দুষ্কৃতকারীরাদের হামলায় আহত র্যাবের ৩ সদস্য সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আব্দুল মোতালেব র্যাব-৭-এর অভিযানে সহায়ক বাহিনীর সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তিনি বিজিবির নায়েব সুবেদার পদমর্যাদার।
সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল করে হাজার হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে।
জেলা প্রশাসন সূত্র বলছে, ৩ হাজার ১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুরে লিংক রোড সংলগ্ন প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা। সেই হিসাবে সরকারি খাসজমি দখলের বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই বিশাল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে এলাকায় সংঘাত ও সন্ত্রাসী তৎপরতা নিয়মিত ঘটনা।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ তীব্র হয়। এরপর পাহাড় দখলকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড ঘটে। কিছুদিন আগে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। পরদিন সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক।
এর আগেও এ এলাকায় অভিযান চালাতে গিয়ে প্রশাসন হামলার মুখে পড়ে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসিসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালেও র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে