স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাঁটাবন এলাকার একটি বহুতল ভবনে আগুনে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুস সালাম (২০) ও জনি (২৪) দুজনই আইনজীবীর ক্লার্ক ছিলেন। তাদের মধ্যে আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। জনি ছিলেন সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে নিউমার্কেট থানাধীন কাঁটাবনের ‘আল বারাকা টাওয়ার’-এর ১০ ও ১১ তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় সালাম ও জনি গুরুতর দগ্ধ হন।
পরে তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নেওয়া মো. নাজমুল ও সরোয়ার জানান, আল বারাকা টাওয়ারের ১১তলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কার্যালয়-সংলগ্ন আবাসনে থাকতেন সালাম ও জনি।
আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামে। তাঁর বাবার নাম সেলিম সরকার। আর জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। বাবার নাম বাবুল মিয়া।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে