স্ট্রিম সংবাদদাতা

প্রাক্তন শিক্ষার্থীরা ঘুরেফিরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফিরে আসতে চান বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনীতে (১৯৯৪-২০২৬ পর্যন্ত) প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের প্রাক্তনরা কিন্তু ঘুরেফিরে এই অঙ্গনে ফিরে আসতে চান। সুতরাং আপনারা যারা এখানে প্রাক্তন আছেন, আপনারা হলেন ব্যতিক্রম।’
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা বিভিন্ন স্তরে যে যেখানে গেছেন, যে অবস্থায় আছেন, যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘শৈলকুপা থানায় সর্বসাকুল্যে ২৭৩টি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫ আগস্ট ২০২৪-এর পরে ৬৮ প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সরকারি অনুদানের ব্যবস্থা করেছি। বাকিগুলো পর্যায়ক্রমে যাবে।’
দুই পর্বে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন তৈরি হবে। এর মধ্যে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ব্যক্তি দেখছি না। আমরা প্রয়োজন দেখছি। কাদের প্রয়োজন আছে, কোথায় দিতে হবে, সেই তালিকায় দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ আছে। এইটার টেন্ডার প্রক্রিয়া আমরা দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করব।’
আসাদুজ্জামান বলেন, ‘আমি যখন দিতে চাই বা আপনারা যখন নেওয়ার কথা বলেন, আমারও কিছু চাওয়ার থাকে। আমি মানুষ, আমারও অনুভূতি আছে। আমার চাওয়ার জায়গাটা হলো, এই শিক্ষাপ্রতিষ্ঠানকে যদি আপনি শৈলকুপা বা জেলার মধ্যে বা বিভাগের মধ্যে প্রতিযোগিতায় প্রথম সারিতে সর্বোচ্চ শিখরে নিতে পারেন এবং সেই সময়ে আমি আপনাদের এখানে আবারও আসতে চাই।’
মাদক ও মৌলবাদকে এলাকার অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে থাকব, পাশে থাকব। আমার দল করার কারও দরকার নেই। আমি বলছি আমার পাশে থাকেন মাদক ও মৌলবাদ নির্মূলে।’
অধ্যক্ষ আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনীতে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কলেজ পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি শহীদুল ইসলাম ও সদস্যসচিব তোজাম্মেল হোসেন অনুষ্ঠানে আগতের ধন্যবাদ জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে