স্ট্রিম প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল ১৯৭৮ সালে খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় ৪৮ বছর পর একই খাল পুনঃখনন উদ্বোধন করলেন তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) ফলক উন্মোচনের পর বাবার মতো কোদাল হাতে মাটি কাটেন তারেক রহমান। খালপারে বৃক্ষরোপণও করেন তিনি।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিতে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খালপারে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ৪৮ বছর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনঃখননের এই অনুষ্ঠান। আসুন সবাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি।
তিনি আরও বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে, আমি তাদের সাহায্য করি। এই খাল (খোর্দ্দ খাল) যদি খনন না করি কৃষক ভাইয়েরা কি পানি পাবে? পাবে না। খাল খনন করলে তারা পানি পাবে। ঠিক এইভাবে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।’
বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করবে বলেও জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা বিএনপি করি, আমরা সবাইকে বলি- জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ চলতে থাকবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে