স্ট্রিম সংবাদদাতা

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তাঁর এই সফরসূচিতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
স্থানীয় বিএনপির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, মমতাময়ী মা আর ছোটভাইয়ের স্মৃতিবিজড়িত জেলায় আসছেন এলাকাবাসীর জন্য উপহার নিয়েই। আর ঘরের ছেলেকে বরণ করতে নানা আয়োজন চলছে বগুড়া ও গাবতলীতে, তাঁকে এক নজর দেখার অপেক্ষায় বগুড়াবাসী।
গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার বলেন, ‘বাগবাড়ীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয় সন্তানের জন্য। এলাকায় ঘরে ঘরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।’
গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, ‘বগুড়ার মাটি থেকেই রাজনীতি শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রী বগুড়াবাসীর প্রিয় সন্তান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় আসছেন তিনি। এ যেন গাবতলীবাসীর জন্য ঈদের আনন্দ।’

এদিকে প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে জেলা বিএনপি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এরইমধ্যে বাগবাড়ী ও বগুড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যরা, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে গত ২৯ জানুয়ারি বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নিলেও যাওয়া হয়নি পৈতৃক ভিটায়। ১৯ বছর পর বাপদাদার ভিটেমাটিতে যাবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বগুড়া বাসীর জন্য সুখবর হলো দেড়শ বছরের প্রাচীন পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তরিত হচ্ছে তাঁর হাত ধরেই। বগুড়া ও গাবতলীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং 'ই-বেইলবন্ড' কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশন ফলক উন্মোচন শেষে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন, চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বাপদাদার ভিটেমাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন।

সেখান থেকে ফিরে বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় অংশ নেবেন করবেন। এরপর বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বগুড়া, জেলা শহর ও গাবতলীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিদিনই জেলা বিএনপির সভাপতি, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সংসদ সদস্য মোশারফ হোসেন, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডাঃ মওদুদ আলমগীর হোসেন পাভেলসহ দলীয় নেতারা প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত তদারকি করছেন।
এর আগে প্রশাসনের সঙ্গে একাধিকবার সভাও হয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতারা সেই সভায় উপস্থিত ছিলেন।
প্রস্তুতির বিষয়ে রেজাউল করিম বাদশা জানান, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বগুড়ার আপামর জনসাধারণ অপেক্ষা করছে প্রিয় নেতাকে স্বাগত জানাতে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন। সবার সহযোগিতায় বগুড়াসহ সারা দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

চট্টগ্রাম বন্দরে আগামী চার দিনে জ্বালানি তেল নিয়ে ভিড়তে যাচ্ছে আরও পাঁচ জাহাজ। এতে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল আসার কথা।
১ ঘণ্টা আগে
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
চুরির অভিযোগ এনে পুলিশ সদস্যদের মেসের অস্থায়ী কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে (৪০) জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের ঘটনায় পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি এ তথ্য নিশ্চিত
২ ঘণ্টা আগে
১৫ গুণীজনকে সম্মাননা এবং ১১৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে