শিশু রামিসা ধর্ষণ-হত্যা
স্ট্রিম প্রতিবেদক

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন মা-বাবা ও বড় বোন। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্য দেন তাঁরা। এ সময় সন্তানের মর্মান্তিক পরিণতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা।
মামলায় প্রথম সাক্ষী ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। জবানবন্দিতে তিনি জানান, গত ১৯ মে সকালে তিনি অফিসে পৌঁছানোর পর স্ত্রী পারভীন আক্তার ফোন করে জানান রামিসাকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে ফ্ল্যাটের সামনে মানুষের ভিড় দেখতে পান।
তিনি আরও বলেন, ‘স্ত্রী তখন জানান, পাশের ফ্ল্যাটে (আসামি সোহেল ও স্বপ্নার) রামিসা আটকে আছে। স্ত্রী অনেকক্ষণ ডাকাডাকি করলেও তারা দরজা খোলেনি। পরে আমি হাতুড়ি এনে অন্য লোকজনের সহায়তায় তালা ভাঙি। ভেতরে ঢুকে বাথরুমের দরজা বন্ধ পাই। টয়লেটে রক্ত ও বালতির ভেতর রামিসার মাথা দেখতে পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সেখানে আসামি স্বপ্না নিশ্চুপ দাঁড়িয়ে ছিল।’
রামিসার মা পারভীন আক্তার তাঁর সাক্ষ্যে জানান, ঘটনার সময় তিনি রান্না করছিলেন। বড় মেয়ে বাইরে যাওয়ার সময় রামিসাও যেতে চায়, তবে বড় মেয়ে তাকে রেখেই চলে যায়। পরে রামিসাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
তিনি বলেন, ‘খুঁজতে খুঁজতে তিন তলায় আসামিদের রুমের দরজার সামনে মেয়ের জুতা পড়ে থাকতে দেখি। তখন আমি চিৎকার করি। আশপাশের লোকজন এসে দরজা ধাক্কা দিলেও খোলেনি। পরে দরজা ভেঙে ভেতরে বাথরুম রক্তে ভাসতে দেখি। মেয়ের মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায় ছিল।’
জবানবন্দি শেষে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ তাদের জেরা করেন।
এদিকে, রামিসার বড় বোনের বয়স মাত্র ১৬ বছর। ঘটনার পর থেকেই সে ট্রমাটাইজড। এজন্য তার সাক্ষ্য রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা কোর্ট) নেওয়ার আবেদন করেন প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। পরে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন।
এ ছাড়া আজ আরও কয়েকজনের সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষীরা আদালতে উপস্থিত আছেন।
এর আগে ১৯ মে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি অ্যাপার্টমেন্ট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের সাবলেট ভাড়াটিয়া সোহেল রানা (৩২) শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশ্যে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ওই সময় তার স্ত্রী স্বপ্না ঘরেই ছিল।
ঘটনার দিনই রামিসার বাবার মামলায় স্বপ্না ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।
হত্যার পাঁচ দিনের মাথায় ২৪ মে এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ঈদের ছুটি শেষে ১ জুন বিচার শুরু হয়।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
৫ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্তদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির পুলিশ। দুবাই পুলিশের চিঠির জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধা শহররক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে ধস দেখা দেওয়ায় যেকোনো সময় বাঁধটি ভেঙে প্লাবিত হতে পারে জেলা শহর। ভারী বৃষ্টির কারণে মাটি সরে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
৬ ঘণ্টা আগে