স্ট্রিম প্রতিবেদক

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগ রাখতে সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করেছে।
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর উপ–অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী গঠিত এ সাত সদস্যের কমিটির সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সদস্য সচিব করা হয়েছে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরকে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্ত’র সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ. এম. মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
আপিলের আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটি সংশ্লিষ্ট আপিলের নিষ্পত্তি করবে বলে কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে