স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরে ডাকাত দলের হামলায় আছমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ডাকাতদের বাধা দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তিনিসহ তাঁর পুত্রবধূ। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী-মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর। তিনি বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার বিষয়ে প্রক্রিয়াধীন।
নিহত আছমা আক্তার উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী-মধ্যপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর ও তাঁর ছেলে নৈশপ্রহরীর কাজ করায় ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না।
নিহতের ছেলে ও পুত্রবধূ বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে ৩-৪ জনের একটি ডাকাত দল তাঁদের বাড়িতে হামলা করে। এ সময় কয়েকজন ডাকাত ঘরের ভেতর ঢুকে পুত্রবধূ ও তাঁর শাশুড়িকে এলোপাতাড়ি মারধর ও ভয়ভীতি দেখিয়ে বেঁধে ফেলে। এ সময় শাশুড়ি আছমা আক্তার চিৎকার করলে তাঁকে মারধরের পর গলায় গামছা প্যাঁচিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখে ডাকাতরা। পরে ঘরে থাকা টাকা স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
পুত্রবধূ আরিফা আক্তার বলেন, ‘ডাকাতরা আমাদের চোখের সামনে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। তাদের মুখ কালো কাপড়ে ডাকা ছিলো। সবার হাতে ছিল লম্বা লম্বা চাপাতি। আমাদের অনেক মারধর করেছে। বেশ কয়েকটি লাথি মারলে আমি অজ্ঞান হয়ে যাই।’
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহতের ছেলে মো. নাজমুল সাকিব বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থলে চলে যান তিনি। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি ফিরে মায়ের মরদেহ দেখতে পান। এ সময় তাঁর স্ত্রীকে অজ্ঞান অবস্থায় ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফিরলে ডাকাতির বিষয় জানতে পারেন তাঁরা।
স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নিরাপত্তার প্রহরী নিহতের স্বামী আনিছুর রহমান বলেন, ‘সকালে খবর পাই স্ত্রীকে ডাকাত দল মেরে ফেলছে। দৌড়ে এসে দেখি ছেলের বউকে শক্ত করে বেধে রাখছে। স্ত্রীকে গামছা প্যাঁচিয়ে মেরে ফেলছে। ঘরে রাখা সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে ডাকাতরা।’
গাজীপুর পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত সব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।’

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৫ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৭ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৮ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৮ ঘণ্টা আগে