স্ট্রিম প্রতিবেদক

সংবাদপত্রে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সংগঠনের প্রেসিডেন্ট মতিউর রহমান চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার খবর জানান।
ঈদুল আজহা বা কোরবানির ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। কোরবানির ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই সময়ে সড়ক, রেল, ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ।

.png)

নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।
৯ মিনিট আগে
বাংলাদেশের রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানা অধিগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা।
২৮ মিনিট আগে
জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
১ ঘণ্টা আগে