স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তরফ থেকে কোন চাপ নেই বলে জানিয়েছেন সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। বরং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে তাঁরা জোর দিচ্ছেন।
৫ মে, বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ সভার আয়োজন করে।
মিলার বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের সিদ্ধান্ত। আমরা এই রাজনৈতিক পরিবর্তনকে নির্বাচনের পথে অগ্রগতি হিসেবে দেখি। তবে কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মতামত নেই।
রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সংস্কারের যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যেন তারা প্রতিশ্রুত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি।’
তবে নির্বাচন যখনই হোক, তাতে ইইউ সহায়তা করতে আগ্রহী বলে মিলার জানান।
সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারে মানবিক করিডর দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতির কথা জানান। এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণসহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে।’
রোহিঙ্গা প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সে ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে একমতে পৌঁছেছি- রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া অবশ্যই নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক হতে হবে।’
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১১ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে