
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি চাঁপাইনবাবগঞ্জ-৩ এর চেয়ারম্যান এবং সিভিল জজ মেহেদী হাসান এই আদেশ জারি করেন।
জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর,লাঞ্ছিত ও গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগে উঠেছে রাফির বিরুদ্ধে। আদেশে নজরুলের ইসলামের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জানুয়ারি রাফিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নামোশংকরবাটি এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে জামায়াত নেতা আজিজুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি ওই নেতার কলার ধরে মারধর করেন। এক পর্যায়ে গলাটিপে হত্যার চেষ্টা চালান রাফি।
এ ঘটনার প্রতিবাদে ওই রাতেই জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। তাদের দাবি, প্রচার মিছিলের সময় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটার অজুহাতে পরিকল্পিতভাবে এই হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির আদেশে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসিকে এ বিষয়ে শোকজ নোটিশ জারি করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হারুনুর রশীদের ছেলে রাফি বলেন, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির তলব আদেশের কপি হাতে পাইনি। হাতে পেলে হাজির হয়ে ঘটনার বিস্তারিত জানাব।
.png)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
২৩ মিনিট আগে
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
১ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)