ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৩
সীমান্তে ভারত প্রায়ই পুশব্যাক করছে। উইকিপিডিয়া থেকে নেওয়া ছবি

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুটি স্থানে গুলিতে প্রাণ হারান তারা।

নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) ও একই এলাকার বরম সিদ্দিপুরের আজমন আলীর ছেলে ইয়াকুব আলী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান সন্ধ্যায় স্ট্রিমকে জানান, ওই দুজন ভারতীয় খাসিয়াদের সুপারিবাগানে ঢুকেছিলেন। ওই সময় বাগান মালিকদের ছোড়া গুলিতে তাঁরা নিহত হন। মরদেহ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের দমদমিয়া সীমান্তের অপরপাশে ভারতের রাজন টিলা এলাকায় খাসিয়াদের সুপারিবাগানে যান আশিকুর রহমানসহ কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় বাগান মালিকরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে আশিকুর ঘটনাস্থলেই নিহত হন। পরে সঙ্গীরা তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।

এরপর বেলা ৩টার দিকে সীমান্ত পিলার ১২৫৫/২ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে ভারতের বরম সিদ্দিপুর নামক স্থানে ইয়াকুব আলীসহ দুই বাংলাদেশি আরেকটি সুপারিবাগানে ঢুকেন। সেখানে ছররা গুলিতে গুরুতর আহত হন ইয়াকুব। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত