স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর হবে এই নির্বাচন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তা গ্রহণ করা হবে। পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর।
এদিকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমা শেষ হওয়ার পর যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর।

২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এর মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ সময় ২৪ সেপ্টেম্বর।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন এ পর্যন্ত মাত্র ছয়বার হয়েছে। এর আগের তিনটি নির্বাচনে আমি সম্পৃক্ত ছিলাম। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। এর মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে গেলাম।’
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচন ঘিরে ৩৬ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিক্ষার্থী–শিক্ষক সবারই চাওয়া, একটি সুষ্ঠু চাকসু নির্বাচন। এ জন্য সবার সহযোগিতা দরকার। আমরা সবাই মিলে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও অনুকূল পরিবেশের অভাবে দীর্ঘ ৩৬ বছর নির্বাচন বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনটিও বিভিন্ন সময় নানা কাজে ব্যবহার করা হয়েছে। কখনো ক্যানটিন, কখনো কমিউনিটি সেন্টার চালু ছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানও হয়েছে সেখানে। এর ক্ষুব্ধ শিক্ষার্থীরা চলতি বছরের ১ জুলাই ভবনটির নামফলকে ব্যঙ্গাত্মক ব্যানার ঝুলিয়ে দেন, ‘জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। বর্তমানে এখানে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫১৫ জন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে