স্ট্রিম প্রতিবেদক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গত ৩০ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় কেউ একজন পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমদ হানজালা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই প্রতিবাদ জানান।
স্পিকারকে উদ্দেশ্য করে হানজালা বলেন, আমি এভাবে কথা বলতে চাইনি। গত ৩০ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় এসেছিলাম। দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ একজন আমাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা চলছে।
হানজালা আরও বলেন, একজন বর্তমান সংসদ সদস্যকে যখন ‘জঙ্গি’ বলা হয়, তখন সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাঁর মাথায় পাগড়ি ও গায়ে সাদা পোশাক থাকায় হয়তো তাঁকে এমন কথা বলা হয়েছে। তিনি সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সার্জেন্ট অ্যাট আর্মসকে নির্দেশ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাঈদ উদ্দিন আহমদ হানজালা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের সময় কেউ একজন পেছন থেকে বলে ওঠে, ‘ওই যে জঙ্গি এমপি যায়।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪১ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে