স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও তাঁর স্ত্রী খালেদা আক্তার (৩২)।
স্থানীয়রা জানায়, দুপুরে বউ ও শাশুড়ি বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। সেখানে জানালার গ্রিলে বিদ্যুতের তার পড়ে ছিল। জানালায় ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে দুজন আহত হন। স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

আগামী বছর সরকারি ও বেসরকারি মাধ্যমে হজের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ বছর হজ যাত্রীদের বিমানভাড়াও কমানো হয়েছে। আগের বছর থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এই ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসে প্রাণহানি হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
৩৯ মিনিট আগে
গাজীপুর আদালতের গারদ থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২ মামলার আসামি সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে