কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২২: ১১
ফেসবুকে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে নরসিংদীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকের ভাইরাল একটি ভিডিওর সূত্র ধরে বৃহস্পতিবার (২৫ জুন) তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী (২৫) নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন বলেন, “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ হয়।

ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে ইট সংযুক্ত করে নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছে।

ওসি জানান, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে ঘটে এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত