স্ট্রিম প্রতিবেদক

হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার আগামী তিন মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে এই তথ্য জানান তিনি।
আসাদুল হাবিব দুলু জানান, আকস্মিক বন্যা ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতির শিকার হয়েছেন। এই সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে প্রতি মাসে খাদ্য সহায়তা ও এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে।
মন্ত্রী জানান, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি শুরু হয়েছে। আগামী ৬ মে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে।
সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রণয়ন এবং স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ তহবিল থেকে দ্রুত এই বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নেই, তবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।‘

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে