স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ‘এমভি লোল্যান্ডস প্যাট্রাশ’ নামে একটি জাহাজ এই গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তির হিসেবে এটি চতুর্থ চালান। এর আগে গত ২৫ অক্টোবর, ৩ নভেম্বর এবং ১৫ নভেম্বর তিনটি চালানে যথাক্রমে ৫৬ হাজার ৯৫৯, ৬০ হাজার ৮০২ এবং ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম দেশে পৌঁছায়। আজকের চালানসহ এ পর্যন্ত মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। ল্যাব টেস্ট বা নমুনা পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক হলে দ্রুত এই গম খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-১ এর অধীনে এই গম আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে