ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী হয়েছেন ৭৯ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এমন তথ্য দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সুজনের তথ্যনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আছেন ১২ জন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-মার্কসবাদী সাতজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয়জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ছয়জন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ছয়জন, জাতীয় পার্টি চারজন, গণসংহতি আন্দোলন দুইজন, গণঅধিকার পরিষদ দুইজন, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) দুইজন, গণফোরাম দুইজন, বিপ্লবী ওয়ার্কার্স পাটি দুজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সমঅধিকার পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও বাংলাদেশ সুপ্রীম পার্টি একজন করে সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে