স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার বোধ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংগঠনটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার বোধ সৃষ্টি হয়েছে।’
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ নির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, বাংলাদেশের উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। জনপ্রতিনিধিদের মধ্যে সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল) সংবর্ধনা পান।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

.png)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭২২ জন।
২ মিনিট আগে
কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামের দুই সহোদরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। মৃত কিশোরীর গলায় ফাঁসের দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু।
২ ঘণ্টা আগে