স্ট্রিম প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ঈদের সময় কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরে সড়ক ও নৌ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ দিন নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভায় এসব উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে পরে সড়কমন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব স্থানে ব্যত্যয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা গতবারের চেয়ে অধিক তৎপর থাকবে।
শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বরদাশত করা হবে না। পরিদর্শনে লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে জাহাজে রেখে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব নূরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

.png)
-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৪ মিনিট আগে
সেপ্টেম্বরেও কাতারের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাচ্ছে না বাংলাদেশ। এলএনজি সরবরাহে কাতারএনার্জি ‘ফোর্স মেজার’-এর মেয়াদ বাড়ানোর কারণে এই সংকট তৈরি হয়েছে।
১১ মিনিট আগে-9b5a7e-256x144.webp)
সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
টানা তিন মাসের বেকারত্ব। সংসারের ঘানি টানতে গিয়ে মাথায় চেপেছে মহাজন আর এনজিওর ঋণের পাহাড়। সেই ঋণ শোধের তাগিদেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও সুন্দরবনের পথে পা বাড়িয়েছেন সাতক্ষীরা উপকূলের হাজারো বনজীবী।
১ ঘণ্টা আগে