স্ট্রিম সংবাদদাতা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও উৎপত্তিস্থল সাতক্ষীরা হওয়ায় ঝাঁকুনি ছিল প্রবল।
শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা ও সংলগ্ন অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল হচ্ছে সাতক্ষীরার আশাশুনিতে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। আর ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। একমাসে দুবার একই অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় আতঙ্ক আরও চেপে বসেছে।
মাঝারিমাত্রার হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূকম্পন জোর কাঁপুনি অনুভূত হয়। আতঙ্কে লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কয়েকটি স্থানে ভবনে সামান্য ফাটল ছাড়া এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর ও তার আশেপাশের এলাকায় বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে বহুতল ভবনের বাসিন্দারা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। সাতক্ষীরা, ঝিনাইদহ ও যশোরের কিছু পুরনো ভবনে হালকা ফাটল ধরার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
যশোর শহরের কলেজশিক্ষক রুমি আক্তার জানান, দুপুরের জুম্মার নামাজের পরপরই ঘরের আসবাবপত্র দুলতে শুরু করলে তারা দ্রুত পরিবারের সবাইকে নিয়ে রাস্তায় নেমে আসেন। এরকম ভূমিকম্প তিনি এর আগে অনুভূত করেননি বলেও জানান।
স্মিথ রোডের মীরপাড়ার বাসিন্দা আলী হাসান জানান, এ মাসের প্রথম সপ্তাহে একবার ভূমিকম্প অনুভূত হয়। জেনেছি দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল সাতক্ষীরায়। এর আগে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল শোনা যায়নি। উৎপত্তিস্থল মানেই বড় ঘটনার শঙ্কা।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা সাংবাদিক রেজাউল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। এ জন্য এলাকার মানুষ আতঙ্ক রয়েছে। একই মাসে দুবার ভূমিকম্প ও একই অঞ্চলে উৎপত্তিস্থল হওয়ায় মানুষ ভয়ে রয়েছে।
খুলনার রূপসা এলাকার বাসিন্দা সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাসার উৎপত্তিস্থল এলাকায় ক্ষতি বেশি হয় উল্লেখ করে জানান, চলতি মাসে দুবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কে আছেন।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারী মাত্রার ভূমিকম্প হলেও খুলনা বিভাগের মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে