স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে 'কার্যক্রম নিষিদ্ধ' আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে, এমন তথ্যের ভিত্তিতে ডিএমপির সব ইউনিটের চেষ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫০ জনকে, সিটিটিসি ২৭, তেজগাঁও বিভাগ ১০০, রমনা বিভাগ ৫৫, গুলশান বিভাগ ৫, মিরপুর বিভাগ ৪ এবং উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়।

.png)

রাজধানীর চকবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১০ মিনিট আগে
যদি পুরোনো কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে সম্ভব না হয়, তবে কর্মীরা কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
১১ মিনিট আগে
বাংলাদেশে দুই, তিন বা চারটি নয় বরং একটিই বিরোধী দল রয়েছে। সেটি জামায়াত ইসলামী। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশের সভাপতির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেছেন।
৪৩ মিনিট আগে
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসে থমথমে ভাব বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ ও উত্তেজনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন।
১ ঘণ্টা আগে