স্ট্রিম প্রতিবেদক

সেন্ট মার্টিনের কাছে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৮৫০ বস্তা সিমেন্টসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী। এ সময় পাচারকাজে ব্যবহৃত ‘এফবি আবদুর রহমান-২’ নামের একটি কাঠের বোট জব্দ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ নিয়মিত টহল দিচ্ছিল। সেন্ট মার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ মাইল দূরে সন্দেহজনক গতিবিধির কারণে একটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় ৮৫০ বস্তা ‘ডায়মন্ড সিমেন্ট’ উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, জব্দকৃত সিমেন্ট ও বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। আটক ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইএসপিআর আরও জানায়, বর্তমানে সমুদ্রে ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি সফল করা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে