স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট ও নবীনগর সাঁকোর পার এলাকায় এ দুটি ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও চারজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন মো. হানিফ ও মো. সুজন। এ ছাড়া আহত শরীফ ও জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, 'ভোররাত সাড়ে তিনটায় একটি ও সাড়ে চারটায় আরেকটি ছিনতাইয়ের ঘটনায় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।'
ওসি কাজী মোহাম্মদ রফিক আরও বলেন, 'নিহত দুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের তিন-চারটি করে মামলা রয়েছে। গত রাতেও তাঁরা ছিনতাই করছিলেন। ঘটনার ভিকটিমও আছেন।'
স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে স্থানীয় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে ভোরের দিকে এলাকাবাসী চারজনকে ধরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেন।
পুলিশের একজন এসআই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফ ও সুজনকে মৃত ঘোষণা করেন। শরীফ ও জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহতরা সবাই ছিনতাইকারী হিসাবে পরিচিত।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে