স্ট্রিম ডেস্ক

রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংস বিক্ষোভের মধ্যে নেপালে আটকে পড়া বাংলাদেশের জাতীয় ফুটবল দলসহ ৫৮ জন দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গেল ৩ সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের সঙ্গে ‘ফিফা টিয়ার ওয়ান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচের’ ২টি খেলায় অংশ নিতে নেপাল যায় বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ৯ সেপ্টেম্বর নেপালে সৃষ্ট রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে অবরুদ্ধ হয়ে পড়ে।’
‘এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানিয়েছে।’
আইএসপিআর বলছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে নেপালে আটকে পড়া সদস্যদের দেশে ফেরানোর জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেয়। ইভাকুয়েশন মিশন শেষে বিকাল চারটা ৩৭ মিনিটে বিমানটি ঢাকায় প্রত্যাবর্তন করে। নেপাল থেকে প্রত্যাবর্তন করা মোট ৫৫ জন সদস্যের মধ্যে ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং ১ জন ছাত্র সমন্বয়ক রয়েছেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে