স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের সময় দুই দিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুযোগ দিতে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম সংগ্রহের সময় বাড়ায় রাকসু নির্বাচন কর্তৃপক্ষ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হবে।
এদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। উপাচার্য আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। তবে রাকসু নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, মনোনয়ন সংগ্রহে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শেষ হয়। পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
১৯ মিনিট আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এ মন্তব্য করেন।
২৬ মিনিট আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।
৩০ মিনিট আগে
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ১৭৮তম পূর্ণকমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
৩৪ মিনিট আগে