স্ট্রিম প্রতিবেদক

মিরপুরের আগুনের ঘটনায় ১৬ মৃতদেহের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮) নুরে আলম (২৩) , সানোয়ার হোসেন (২২) ,আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিনের (১৯)। ঢাকা মেডিকেল কলেজে তাঁদের ময়নাতদন্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে, রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বলেন, আজ সন্ধ্যায় ৬ জনে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাকি ১০ মৃতদেহর আগামীকাল পর্যায়ক্রমে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, ডিএনএর মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ফরেনসিক চিকিৎসকেরা ওই মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন মর্গের একটি সূত্র। মৃতদের পরিচয় নিশ্চিত হতে সব দাবিদারদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডির ফরেনসিক ল্যাব।
মৃতদের স্বজনদের জানানো হয়েছে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯টার সময় থেকে মালিবাগ ল্যাবে যেতে বলা হয়েছে। বিষয়টি জানিয়েছেন ওই ল্যাবের পরীক্ষক মাসুদ রাব্বি।

.png)

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১১ ঘণ্টা আগে