‘আধিপত্য নিয়ে’ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যালক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে ছিল। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।
নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দলজনগণের নতুন বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দল। নতুন এই বিকল্প শক্তির উত্থানে বাম গণতান্ত্রিক জোটের ছয় দল ও বাংলাদেশ জাসদ মিলে আগামী ২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে।
বিকেল থেকে রাজধানীতে ৫ ককটেল বিস্ফোরণরাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
হাফ ভাড়াকে কেন্দ্র করে বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, আহত ৬০বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক বাস ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ঐতিহ্যের রজতজয়ন্তীতে লেখক-পাঠকের মিলনমেলাপ্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। শনিবারের (১৫ নভেম্বর) এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রজন্মের লেখক ও পাঠকের মিলনমেলা ঘটে।
প্রাথমিকে সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ পুনর্বহাল চান শিক্ষাবিদ-লেখক-সংস্কৃতিকর্মীরাপ্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তকে ‘প্রতিক্রিয়াশীল’ ও ‘শিক্ষাবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা পুনর্বহালের জোরালো দাবি জানিয়েছেন শিক্ষাবিদ, লেখক ও সংস্কৃতিকর্মীরা।
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার টন গম এলো মোংলা বন্দরেযুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) কেনা গমের তৃতীয় চালান দেশে পৌঁছেছে। আজ শনিবার (১৫ নভেম্বর) ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উইকোটাটি’ নামে একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
২০ বছর পর ফিরল নতুন কুঁড়িদীর্ঘ ২০ বছর পর আবারও ফিরল শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আজ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আয়রন-কফি রঙের নতুন পোশাকে পুলিশআজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। আয়রন ও কফি রঙের এই পোশাক পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে নেমেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হলো।
শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতিমধ্যেই সকল প্রস্তুতি নিয়েছে।
ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের বড় অগ্রগতি, ভারত-শ্রীলঙ্কার কাছাকাছিইন্টারনেট স্বাধীনতা সূচকে এ বছর বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর গত বছরের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৪৫ হয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
খাস পুকুর ও জলাশয় রক্ষা আমাদের দায়িত্ব: পরিবেশ উপদেষ্টাজাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা সকলের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
খতমে নবুওয়ত মহাসম্মেলন থেকে বছরব্যাপী নতুন কর্মসূচি ঘোষণাবছরব্যাপী কর্মসূচি ঘোষণা করে শেষ হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকালে শুরু হওয়ার পরে দুপুরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ‘কাদিয়ানি’ ইস্যুতে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিরা।
‘চোখ উপড়ে ফেলা বিড়ালের’ পর এবার ধানমন্ডি লেকে মিলল মৃত বিড়ালপরপর চারটি চোখহীন বিড়ালের পর ধানমন্ডি লেকের একই জায়গা থেকে এবার একটি মৃত বিড়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের দাবি, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে বিড়ালটিকে ‘খুব কষ্ট দিয়ে’ মারা হয়েছে। এর পেছনে সাইকোপ্যাথ কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারেন বলেও ধারণা করছেন তাঁরা।
আবার চালু হচ্ছে শতবর্ষী প্যাডেল স্টিমার, চলবে ঢাকা-বরিশাল রুটেনদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’কে পর্যটন সার্ভিসে যুক্ত করেছে সরকার। এর অংশ হিসেবে আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকায় স্টিমারটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
গাজীপুরে নারীর গলাকাটা মরদেহ, পাশে পড়ে ছিলেন আহত স্বামীগাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মানবজমিনে কয়েকজনের রাষ্ট্রদূত হওয়ার খবর ‘উদ্দেশ্যপ্রণোদিত’, দুঃখপ্রকাশের আহ্বান প্রেস সচিবেরসম্প্রতি দৈনিক মানবজমিনে ‘তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খানসহ চারজনকে রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার।