স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত প্রেস রিলিজে বলা হয়েছে, ওই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের দেহে।
গত ১৫ মার্চ থেকে শুরু করে সোমবার পর্যন্ত ২৩ দিনে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে বলেও প্রেস রিলিজে বলা হয়েছে। গত ২৩ দিনে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১৮ শিশুর।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৮২ জন সেবা নিতে এসেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৯৭টি শিশুকে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৩৮। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, সেখানে ৯১ জন ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৭, খুলনায় ৬৩, সিলেটে ৩৭, রংপুরে ৩০, বরিশালে ২৯ এবং ময়মনসিংহ বিভাগে ২২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৯৯।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে ৬১৪ জন ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৫ ও চট্টগ্রাম বিভাগে ১১৩ জন হাসপাতাল ছেড়েছে।
গত ২৩ দিনে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে আসা ৮ হাজার ৫৩৪ জনের মধ্যে ভর্তি হতে হয়েছে ৫ হাজার ৯৪০ জনকে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৬ হাজার ১৬ শিশু।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশের ৩০টি উপজেলাকে হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত শুক্রবার থেকে এসব হটস্পটে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এপ্রিলেই ঢাকা শহর এবং মে মাসের শুরুতে দেশের সব কটি জেলায় হামের টিকা দেওয়া শুরু হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে