কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩ জানুয়ারি।
ছাত্রের যৌন নিপীড়নের মামলা, ঢাবি শিক্ষক কারাগারেযৌন নিপীড়নের অভিযোগে ছাত্রের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫ ককটেল উদ্ধাররাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জিএম কাদেরেরজাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন অনলাইনেদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। স্কুলের কোনো শ্রেণির কোনো শাখাতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে রাখা যাবে।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্বাগত, ধারা স্পষ্ট করার তাগিদ গণসংহতি আন্দোলনেরজুলাই সনদ বাস্তবায়নের আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির মতে, গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে জনগণকে অবহিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টাআগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে এক বৈঠকে তিনি এ
তাওসিফকে অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ একই সময়ে করা হয়েছিল: চিকিৎসকরাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধে হত্যার চেষ্টা একই সময়ে হয়েছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তবে তার মৃত্যুর প্রধান কারণ ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ। আঘাতে তাওসিফের শরীরের তিনটি স্থানে রক্তনালী কেটে গ
ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনে যোগ দেবেন তিনি।
দুই সন্তানকে শ্বাসরোধে হত্যাচেষ্টা বাবার, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধেমানিকগঞ্জে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগেও মামলা না নিয়ে পুলিশ ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে স্বামী রুবেল মিয়া (৪২) সন্তানদের গলাটিপে হত্যার চেষ্টা করেন এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে স্ত্রীকে পাঠান।
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে দুর্বৃত্তের আগুনঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
নুরাল পাগলের দরবারে হামলা ও লাশ পোড়ানোর দুই মাস পর পরিবারের মামলারাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে তাঁর লাশ তুলে পোড়ানোর দুই মাস পর মামলা করেছে পরিবার। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর আদালতে মামলাটি করেন নুরাল পাগলের শ্যালিকা শিরিনা।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচলে বিঘ্নব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
সরকার আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া, তুরাগে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকেররাজধানীর মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ঝাপ দিয়েছিল এক যুবক। সাঁতার না জানায় পরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহ আলী থানাধীন উত্তর নবাবেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, চালক দগ্ধমানিকগঞ্জে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় পার্ক করে রাখা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগীয় কমিশনারত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন সাজাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথমে ৯ জেলায়, পরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে।