স্ট্রিম প্রতিবেদক

ব্যাংক ঋণের সুদের হার ধাপে ধাপে এক অঙ্কে নামিয়ে আনা এবং রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার (৬ এপ্রিল) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
ব্যবসায়ীরা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখা জরুরি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদের হার বাড়ানোই যথেষ্ট নয়; এর জন্য আর্থিক খাত, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় প্রয়োজন। এফবিসিসিআই প্রশাসক বলেন, অর্থনীতির স্বার্থে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা প্রয়োজন। একই সঙ্গে তিনি রপ্তানিমুখী সব খাতের জন্য ইডিএফ ফান্ডের পরিসর বাড়ানোর প্রস্তাব দেন।
বৈঠকে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও বিনিময় হার স্থিতিশীল রাখা, ক্ষতিগ্রস্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নীতিগত সহায়তা দেওয়া, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি এবং খেলাপি ঋণ কমানোর ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা। এছাড়া জনশক্তি রপ্তানি বাড়াতে বিদেশগামী কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদান এবং রেমিট্যান্স প্রবাহ নির্বিঘ্ন করার সুপারিশ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানকে অভিনন্দন জানিয়ে এফবিসিসিআই প্রশাসক আশা প্রকাশ করেন যে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবে। সভায় এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। বৈঠকে ঢাকা চেম্বারের (ডিসিআইআই) সভাপতি তাসকীন আহমেদ, বিকেএমইএ সভাপতি মোহাম্মাদ হাতেমসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে