রাজশাহীতে ওয়াসার পাম্প ঘরে বৈদ্যুতিক তার চুরির হিড়িকরাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাম্প ঘরগুলোতে বৈদ্যুতিক তার চুরির হিড়িক পড়েছে। একের পর এক পাম্প ঘরে চুরির ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় পানির সরবরাহ ব্যাহত হচ্ছে।
মর্গে তরুণীর মরদেহকে ধর্ষণ, লাশবাহকের স্বীকারোক্তিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর (২০) মরদেহকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লাশবাহক মো. আবু সাঈদ (১৯) বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট সীমান্তে ‘গুলিতে’ যুবকের মৃত্যু: বিজিবি-স্থানীয়দের পাল্টাপাল্টি বক্তব্যসিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমাস উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
‘তত্ত্বাবধায়ক সরকারের রায় দিতে গিয়ে আপিল বিভাগ নির্বাহী বিভাগের কাজও করেছে’আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, আদালতের রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলেও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার, নেপথ্যে কীসহপাঠীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ ও ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানাজ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ওয়াশিং প্ল্যান্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সংযোগে ব্যবহৃত পাইপলাইন ও সরঞ্জাম অপসারণ করা হয়।
১০ দিনে দেড় কোটি শিশুকে টাইফয়েডের টিকাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম ১০ দিনে লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ অর্জন করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। নানা গুজব ও শঙ্কা সত্ত্বেও বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১ কোটি ৫০ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে সতর্কতা মাউশিরমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে বলা হয়েছে।
বটতলায় জাকসু নেতাদের অভিযান, গঠনতন্ত্রে নেই এখতিয়ারবিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নেতারা। এ সময় চারটি খাবারের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম, টিকিট কিনতে হবে অনলাইনেপর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে।
পানি নিরাপত্তায় ওআইসি দেশগুলোকে একযোগে কাজের আহ্বান রিজওয়ানা হাসানেরপানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ডিবির মামলায় ডিআইজি অমিক গ্রেপ্তারএকদিন আগে ‘নিখোঁজ’ হওয়া অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজনস) শেখ আব্দুল অমিককে রমনা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকায় চালু হলো আরও তিনটি নাগরিক সেবা কেন্দ্রসরকারি সেবা আরও নাগরিকবান্ধব করতে ঢাকায় চালু হলো নতুন তিনটি নাগরিক সেবা কেন্দ্র। আজ বুধবার (২২ অক্টোবর) থেকে গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুরে কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হয়েছে।
মৃত শাবকের পাশেই দুদিন ধরে দাঁড়িয়ে আছে মা হাতিখাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হৃদের পানিতে পড়ে যায় হাতি শাবক। আহত হয়ে পানিতে ডুবে যায় শাবকটি। আর উঠতে পারেনি। পরে মৃত অবস্থায় ভেসে উঠে। শাবকের এই মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না মা হাতিটি। দুদিন ধরেই মৃত শাবকের পাশে অপেক্ষা করছে মা হাতি।
জাতীয় নির্বাচন ভণ্ডুল করার হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ প্রধানজাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ’৭১ সাল থেকেই একসঙ্গে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল। আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত
জুলাই সনদ বাস্তবায়ন বিশেষজ্ঞদের সঙ্গে আবারও ঐকমত্য কমিশনের বৈঠক‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।