স্ট্রিম প্রতিবেদক

সহপাঠীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রের বহিষ্কার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
ঘটনার সূত্রপাত
অভিযুক্ত শ্রীশান্ত রায় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ নারীদের নিয়ে অবমাননাকর, অশালীন ও যৌন হয়রানিমূলক মন্তব্য করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বুয়েটের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগও ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, শ্রীশান্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এসব মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ
গতকাল মঙ্গলবার রাত ৯টার পর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষার্থীরা। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর (ডিএসডব্লিউ) ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। শিক্ষার্থীরা অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, শ্রীশান্ত রায়ই যে ওই আপত্তিকর মন্তব্যকারী, বিভিন্ন প্রমাণ ও তথ্যের ভিত্তিতে তাঁরা সে বিষয়ে নিশ্চিত হয়েছেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘একটা ছেলে গত ৫ মাস ধরে দেশের সবচেয়ে স্বনামধন্য এক ক্যাম্পাসে বসে মুসলমান মেয়েদের ব্যাপারে এমন কোনো নোংরা মন্তব্য নাই যে করে নাই। ধর্ম নিয়েও কটূক্তি করেছে। পুরো ফেসবুক সয়লাব এই ঘটনা নিয়ে, বুয়েটে গতকালও মিছিল হয়েছে, আজকেও মেয়েরা মিছিল করেছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ ঘটনাস্থলে আসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তবে শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট না হয়ে অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবি জানাতে থাকেন।
অধ্যাাপক মাসুদ বলেন, স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত তাঁর এখতিয়ারবহির্ভূত। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে বাদী হয়ে শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।
গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ
আজ বুধবার ভোরে আহসানউল্লাহ হল থেকে শ্রীশান্ত রায়কে আটক করে থানায় নেয় পুলিশ। পরে সকাল ৯টা নাগাদ তাঁকে আদালতে প্রেরণ করা হয়। স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেন চকবাজার থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী। উল্লেখ্য, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর অধীনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা এলাকা থেকে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ অনলাইন জুয়ার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক।
২২ মিনিট আগে
রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করা এবং বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নাব্যতা স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
২ ঘণ্টা আগে