একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে- মাহফুজ আলম১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
৬ ঘণ্টার অভিযান শেষে গ্রেপ্তার মেয়র আইভি, কারাগারে পাঠানোর নির্দেশনারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির। বাড়িটি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির। বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে ওই এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে প্রবেশ করে পুলিশের একটি দল। খবর পেয়ে আইভির নেতা-কর্মীরা নেমে আসেন রাস্তায়, ছড়ায় উত্তেজনা।
‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ অনুমোদন: ইন্টারনেটকে মৌলিক অধিকারের স্বীকৃতিসাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ আনতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খবর বাসসের। ৬ মে, মঙ্গলবার এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
নির্বাচনের ব্যাপারে আমাদের দিক থেকে তাড়া নেই: ইইউ রাষ্ট্রদূতবাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তরফ থেকে কোন চাপ নেই বলে জানিয়েছেন সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। বরং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে তাঁরা জোর দিচ্ছেন।৫ মে, বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
চলতি বছরে ঢাকায় আরও ২৫টি খেলার মাঠ হবে : ডিএনসিসি প্রশাসকঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকায় চলতি বছর আরও ২৫টি খেলার মাঠ হবে।গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসককে গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়
সন্তানকে কেড়ে নেওয়ায় আত্মহত্যা করলেন মাগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদারীপুর সদর উপজেলার ছালাম খাঁর মেয়ে কলি আক্তার (২২)। পরিবারের অভিযোগ, সাবেক স্বামীর পরিবার কলির সন্তানকে নিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। শনিবার, ৩ মে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের নৈতিকতা বিষয়ে আইন হওয়া প্রয়োজন: তথ্য উপদেষ্টাতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইনও হওয়া প্রয়োজন। কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না।
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পার্বত্য উপদেষ্টারপার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাহত হওয়া কারোরই কাম্য নয়। আমরা নিরাপদ সড়ক চাই। সড়ক ও মহাসড়কে যান চলাচল আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনতে আরো কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
চুয়াডাঙ্গায় ভুট্টা ঘরে তোলার 'উৎসব', শ্রমিক সংকটগ্রামগঞ্জে ফুটবল মাঠ থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা। কোথাও খালি জায়গা নেই। ভু্ট্টা যেন দখল করে নিয়েছে সব খালি জায়গা। বাড়ির মুরুব্বি থেকে শুরু করে মেয়েরা এমনকি ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে ভুট্টা শুকানো, মোচা থেকে ছাড়ানোর কাজ করছে। যেন ভুট্টা ঘরে তোলার উত্সব চলছে পুরো চুয়াডাঙ্গা জেলায়।
কিশোরগঞ্জে ভুট্টা চাষ, কৃষকেরা ভালো আছেনউৎপাদন খরচ কম। বন্যা কিংবা খরায় ক্ষতিগ্রস্ত কম হয়। নিশ্চিন্তে বেশি লাভ পান কৃষকেরা। আর তাই গত কয়েক বছর ধরে ভুট্টা চাষে ঝুঁকছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মানুষ। এতে তাদের জীবনধারারও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মানুষেরা।চলতি বছরও ভুট্টার ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরন
মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেস্কোবাংলা নববর্ষ বরণে পয়লা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে যে শোভাযাত্রা হয়, সেটির নাম এ বছর 'মঙ্গল শোভাযাত্রা' থেকে পালটে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’: যা যা থাকছে এবারের আয়োজনেএ বছর পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।নাম বদলানোর প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন বলেন, “আপনারা জানেন, ১৯৮৯ সালে আমরা এই বর্ষবরণ প্রথা শুরু করেছিলাম আনন্দ শোভাযাত্রা নামে।
বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনকয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এতে প্রায় চার গুণ বাড়ানো হয়েছে হ্রদে স্থাপিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গত সপ্তাহেও কেন্দ্রের একটি ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এখন তা বেড়ে হয়েছে ১৫০ মেগাওয়াটের বেশি।
এই বাজেট আগের সরকারের ধারাবাহিকতাবর্তমানে বৈদেশিক ঋণ ৩ দশমিক ৫ বিলিয়নের মতো। আমি মনে করি, বিদেশি ঋণ ও রাজস্ব আয়কে মাথায় রাখলে এই বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে গত বাজেটের সঙ্গে এই বাজেটে কোনো পরিবর্তন নেই; শুধু সংখ্যায় সামান্য পরিবর্তন হয়েছে। কাঠামো একই রয়েছে।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, গরম বাড়বে না কমবে জানাল অধিদপ্তরঢাকার আকাশ মেঘলা থাকতে পারে আজ। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
ঈদযাত্রা: টার্মিনালে নেই ভিড়, এসি বাসের ভাড়ায় উত্তাপঈদের মৌসুমে রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে এবারের চিত্র একেবারেই ব্যতিক্রম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে এখনো যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে না। এদিকে যাত্রী কম হলেও পরিবহন মালিকদের ভাড়া বাণিজ্য তুঙ্গে।
ভারী বৃষ্টির সম্ভাবনা কম, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়াদেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও ময়মনসিংহের দিকে বৃষ্টি হতে পারে। লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় এবং মৌসুমি বায়ু সারা দেশের ওপর বিস্তার লাভ করায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে।